সদরপুরে বৃষ্টির জন্য দোয়া ও ইসতিসকার নামাজ
দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। দিনে দিনে বেড়েই চলছে গরমের তীব্রতা। ইতোমধ্যে হিটস্ট্রোকে মৃ'ত্যু'র সংবাদও পাওয়া গেছে কয়েক জায়গায়। এই পরিস্থিতি দাবদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির জন্য রক্ষা পেতে ফরিদপুরের সদরপুরে সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার স্টেডিয়াম মাঠে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়।
এর আগে দীর্ঘক্ষণ ধরে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নেওয়া মুসল্লিরা। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম" মুফতী জাকির হোসাইন ফরিদী।বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মুফতী জাকির হোসাইন ফরিদী বলেন, খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন