পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে ২৯ কারখানা পাচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ; গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’। এবছর নবমবারের মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরেরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। দিবসে ২৯টি কারখানা ও প্রতিষ্ঠানকে প্রদান করা হবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২৮ এপ্রিল ‘World Day for Safety and Health at Work’-নামে এই দিবসটি পালন করে আসছে। বাংলাদেশে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা ২০১৩’ অনুযায়ী ২০১৬ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে জাতীয়ভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে। কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সংক্রান্ত বিধিবিধান পালনকে সংস্কৃতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই দিবসে ঢাকাসহ দেশের সকল শ্রমঘন এলাকায় প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, স্যুভেনির প্রকাশ, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, টেলিভিশনে টকশো, জেলায় জেলায় ট্রাক শো, পোস্টারিংসহ গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ ও স্থানসমূহ সজ্জিতকরণ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৩১টি উপমহাপরিদর্শকের কার্যালয়ের অধিক্ষেত্রে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং অন্যান্য জেলাগুলোতে জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দিবস উপলক্ষ্যে রাজধানীর শ্রম ভবনে শনিবার (২৭ এপ্রিল) সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি, সচিব জনাব মোঃ মাহবুব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৮ এপ্রিলের বিস্তারিত কর্মসূচী তুলে ধরা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে:
ঢাকায় ২৮ এপ্রিল সকাল ১০ টায় খামার বাড়ি, খেজুর বাগান, থেকে শোভাযাত্রা শুরু হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, কারখানা ও প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকবৃন্দ সহযোগে শোভাযাত্রা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। সকাল ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী, এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সচিব, আইএলও, জিআইজেডসহ উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিগণ; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিজিএমইএ, বিকেএমইএ এবং জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ; বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে দেশের ১২টি সেক্টরের ২৯টি কারখানা/প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হবে। ১২টি সেক্টর হলো- তৈরি পোশাক (ওভেন), তৈরি পোশাক (নিট), টেক্সটাইল, চা, সিমেন্ট, প্লাস্টিক, চামড়া (ফিনিশড গুডস), চামড়া (ট্যানারি), ফার্মাসিউটিক্যালস, টাইলস এন্ড সিরামিক, ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ। বিজয়ী কারখানা ও প্রতিষ্ঠানসমূহ পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা, একটি ক্রেস্ট, একটি মেডেল এবং একটি সার্টিফিকেট পাবেন।
Sunny / Sunny
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি