কান্না জড়িত কন্ঠে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার সময় কোনাবাড়ী থানা ওলামা পরিষদ ও তৌহিদী জনতার আয়োজনে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ নামাজ আদায় করা হয়।
দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করার পর খুতবা পাঠ করেন কোনাবাড়ী ওলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন রহমানী।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোনাবাড়ী থানা ওলামা পরিষদ সভাপতি মাওলানা সৈয়দ মোহাম্মদ শফিকুর রহমান।
এসময় কয়েক হাজার মুসল্লী দুই রাকাত সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে কান্না জড়িত কন্ঠে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ ও খরা। প্রচন্ড তাপদাহের প্রভাব পড়ছে জনজীবন ও ফসলে। ফসলি জমির মাঠ ঘাট ফেটে চৌচির। এছাড়াও গরমে ওষ্ঠাগত পশুপাখির প্রাণ।
চলমান আবহাওয়া থেকে স্বস্তি পেতে ও বৃষ্টির আশায় এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কোনাবাড়ী থানা ওলামা পরিষদ।
কোনাবাড়ী থানা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন রহমানী বলেন, সালাতুল ইসতিসকার নামাজ পর পর তিন দিন আদায় কতে হয়। তাই স্থানীয় মুসল্লিদের সাথে আলোচনা করে আগামী দুদিন এই একই স্থানে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা যায় কিনা সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ