ডেসটিনির ২০২০ সালের পরিচালনা কমিটি চুরি করে হাতিয়ে নিয়েছে কোটি টাকা
ডেসটিনি-২০০০ লি: এর একাধিক পরিচালকদের বিরুদ্ধে লক্ষ মানুষের বিনিয়োগের টাকার সম্পদ চুরির খবর পাওয়া গেছে। যানা গেছে ডেসটিনি-২০০০লি: এর কিছু বিনিয়োগকারীদের উদ্যোগে গত ৩১-১০-২০২০ তারিখে তলবী সভার মাধ্যমে একটি নতুন বোর্ড নির্বাচন করা হয়, কিন্তু নির্বাচিত বোর্ড মেম্বারদের অদক্ষতা অসততা, সেচ্চাচারিতা ও লোভের কারনে বিনিয়োগকারীদের সার্থে কোন কাজই করেনি।
দায়িত্ব পাওয়ার পর ডেসটিনির শত শত কোটি টাকার সম্পদকে গনিমতের সম্পদ পেয়েছে মনে করে লুটতরাজ শুরু করে সে ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তাও করেনি, একাধিক সুত্র থেকে জানা গেছে যে বিভিন্ন লোকেশনে ডেসটিনির অফিস বিল্ডিং উন্নতমানের অফিস ফার্নিচার, অত্যাধুনিক কম্পিউটার সার্ভার সিস্টেম, আধুনিক ইলেকট্রনিকসামগ্রী, লক্ষ টাকার ক্যামেরা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মিলে কোটি কোটি টাকার মালামাল বা সম্পদ ছিল। বিগত ২/৩ বছর ধরে ঐ সকল মালামাল কিছু বোর্ড পরিচালকগন সকলের অগচরে রাতের আধারে বিক্রি করে কোটি কোটি টাকা আত্বসাত করে।
তারই সুত্রধরে গত 08-28-2022 তারিখে ডেসটিনির বর্তমান কপোরের্ট হেড অফিস আলিস সেন্টার থেকে কোটি টাকা মূল্যের জেনারেটর চুরি করে কোটি টাকা আত্বসাত করার সিসিটিভি ভিডিও ফুটেজ সংবাদ প্রতিবেধক এর কাছে আসে , ভিডিও ফুটেজে দেখা যায় আলিস সেন্টারের সিকিউরিটি ইনচার্জ মহব্বতকে, এবং জনাব বোরহান সিকদার নামে ডেসটিনির এক কর্মকর্তার নেতৃত্বে দুটি বড় ট্রাকের মাধম্যে লোকজন নিয়ে রাতের আধারে জেনারেটর নিয়ে যায়,
এবং এ সংক্রান্ত একাধিক অডিও ফোন কল সংবাদপত্র প্রতিনিধির কাছে আসে।
একটি কলরেকর্ডে জনৈক ব্যক্তির সাথে আলিস সেন্টারের সিকিউরিটি ইনচার্জ মহব্বতের সাথে আলাপচারিতায় মহব্বতের কাছে জৈনিক ব্যক্তি জানতে চান আপনারা কার নির্দেশে ভবন থেকে এতবড় মূল্যবান জিনিস বের করার ছারপত্র দিলেন তখন মহব্বত জানায় ডেসটিনি অফিসের বর্তমান কর্মকর্তাগনের নির্দেশে মাল ছেরে দেন, জানতে চাওয়া হয় তখন ঐ অফিসে কর্মকর্তা কে কে ছিলেন, সিকিউরিটি ইনচার্জ মহব্বত বলেন জাকির হোসেন কিছলূ (চেয়ারম্যান) বিপ্লব বিকাশ শিল (পরিচালক এডমিন) সরাসরি তাদের নির্দেশে জেনারেটর বের হয়।
২য় আর একটি কলরেকর্ড ফোনালাপে জনৈক ব্যাক্তির সাথে আলিস সেন্টার ম্যানেজার আব্দুল মালেকের কাছে জানতে চাইলে বলেন। জাকির হোসেন কিছলু, বিপ্লব বিকাশ শীল নির্দেশ দেন মাল বের করার জন্য সেই আলোকে আমরা জেনারেটর বের করার অনুমতি দিয়েছি।দৈনিক সকল সময় প্রতিনিধি জাকির হোসেন কিসলু ফোনে পাওয়া যায় নাই। বিকাশ শীল ফোন দিলে ব্যস্ত বলে কেটে দেয় । তৎকালীন অর্থ সচিব এহসানুল হক শামীম কে ফোন দিলে উনি কিছু জানে না বলে জানায় ।
খোঁজ নিয়ে জানা গেছে, আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে ডেসটিনির সম্পদের রিসিভার বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে থাকা ডেসটিনির সম্পদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রাজধানীর বাইরের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা সংশ্লিষ্টরা। আদালতের আদেশে ক্রোক অবস্থায় রয়েছে এসব সম্পদ। তবে আদালতের নির্দেশে ডেসটিনি হেড অফিস আলিস সেন্টারের দায়িত্বে ছিলেন পুলিশ কমিশনারের পক্ষে কোম্পানি সেক্রেটারি জনাব মিজানুর রহমান।
উল্যেক্ষ যে ডেসটিনির এসকল অসৎ, অদক্ষ, লোভি পরিচালক গনের কার্যক্রমে অসন্তুষ্টি জানিয়ে আদালতে আবেদন করলে উচ্চ আদালতের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালনা বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বার্তমানে ব্যারিষ্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যান করে একটি পরিচালনা পর্যদ কাজ করছে।
নাম না বলার শর্তে ডেসটিনির এক বিনিয়োগকারীর সাথে আলাপ করলে সে বলে আলিস সেন্টারে আমি নিয়মিত যাতায়াত করি আমরা অনেক আশাভরসা অপেক্ষা নিয়ে আছি যে আমাদের বিনিয়োগ কবে ফেরত পাবো, কিন্তু দুখের বিষয় দায়িত্বপ্রাপ্ত পরিচালকগনের কার্যক্রমে কোন অগ্রগতি দেখছিনা। তাদের ভাবসাবে বিন্দুমাত্র ডেসটিনির সমাধানের উদেশ্য দেখিনা। আজকে এতো দিনেও এক বিন্দু পরিমান অগ্রসর হতে পারেনি। অন্যদিকে বিনিয়োগকারীদের অর্থে ডেসটিনির সম্পদ যে সকল পরিচালকরা আত্বসাত করছে তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার দরকার।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন