ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

তৃষ্ণার্ত ঘুঘু পাখিকে পানি পান করিও বাঁচাতে পারল না সাংবাদিক পরিতোষ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ১:২৭

সাধারণ ১০ ডিগ্রি সেলসিয়াসের  নিচে ও ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পাখির  জীবন ধারণ কঠিন হয়ে যায়।নেত্রকোণার মদনে দাবদাহের মধ্যে এক সাংবাদিকের বাসায় উড়ে আসে তৃষ্ণার্ত এক ঘুঘু। পানি পান করে তৃষ্ণা মিটিয়ে সেই ক্ষণেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পাখিটি।   

শনিবার দুপুরে দৈনিক ভোরের কাগজের মদন উপজেলা প্রতিনিধি সাংবাদিক পরিতোষ দাসের বাসায় এ ঘটনা ঘটে। পরিতোষ দাস বলেন, দুপুরে বাসায় থাকাকালে হঠাৎ এক তৃষ্ণার্ত ঘুঘু ঘরের ভেতরে চলে আসে। পাখিটি ছটফট করছিল। মনে হচ্ছিল, পানি খুঁজছিল।

“পাখিটি গরমে তৃষ্ণার্ত বুঝতে পেরে আমি দ্রুত একটি পাত্রে পানি দিই। পাখিটি কিছুটা পানি খাওয়ার পরপরই ঝিমিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খুবই খারাপ লাগছিল, পাখিটির জন্য। “

হাওর এলাকার মধ্যে ওই সংবাদ কর্মীর বাসা। চলমান দাবদাহের মধ্যে শনিবার দুপুরে বাইরে ছিল প্রখর রোদ, অসহনীয় গরম।

পরিতোষ বলেন, “বাসায় মুহূর্তে এক শোকের পরিবেশ হয়ে যায়। আমার পরিবারের সবাই খুবই কষ্ট পেয়েছে। বর্তমানের দাবদাহের মধ্যে পাখিও নিরাপদে নেই। তাই আজ বাসার বিভিন্ন স্থানে পাখিদের খাওয়ার জন্য পাত্রে পানি রেখেছি।”

নেত্রকোণা ইন্সস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রশিক্ষক, পোল্ট্রি বিশেষজ্ঞ মো. রুবেল হোসেন বলেন, পাখিদের শরীরের তাপমাত্রা সাধারণত মানুষের শরীরের তাপমাত্রা থেকে একটু বেশি থাকে ফলে অত্যাধিক গরম আবহাওয়া মানুষের চেয়ে পাখির জন্য বেশি ঝুঁকির কারণ হতে পারে। এমনকি হিট স্ট্রোকের ঝুঁকিও মানুষের থেকে বেশি। 

সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ও ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পাখির জীবন-ধারণ কঠিন হয়ে পড়ে। ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পাখির হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়।

পাখিটি অনেক কারণেই মারা যেতে পারে জানিয়ে তিনি বলেন, “ বর্তমান আবহাওয়ারর পরিপ্রেক্ষিত হিটস্ট্রোকে মারা যেতে পারে।  এছাড়াও অত্যাধিক গরমের জন্য হার্ট ফেইল করতে পারে, অত্যাধিক ঘামের জন্য ইলেকট্রলাইটের ভারসাম্যহীনতার জন্য কিংবা ডিহাইড্রেনেশনের জন্য এমনটি হতে পারে।”

তিনি বলেন, “এ অবস্থা থেকে নিস্তারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা দরকার। আবহাওয়া ঠান্ডা রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো দরকার, পাখিদের জন্য পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানির ব্যবস্থা করা দরকার। এছাড়া স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে আমরা বিভিন্ন গাছে পাখির কৃত্রিম বাসা তৈরি করতে পারি যা তাদের অত্যাধিক গরমে আশ্রয় দেবে। এসব ব্যবস্থার পাশাপাশি সরকারের উচিত এলাকাভিত্তিক পাখির অভয়ারণ্য তৈরি করে পাখি রক্ষা করা।”

নেত্রকোণা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন জানান, গত কয়েকদিন ধরে জেলায় ৩৫ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি নাগাদ তাপমাত্রা উঠানামা করছে।

শনিবার ৩৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। তবে জেলার হাওরাঞ্চলে তাপমাত্রা একটু বেশি।

সেকারণে জেলার অন্য এলাকার তুলনায় সেখানে গরমও একটু বেশি। আগামী ২ মে এর পর থেকে জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা