দিনাজপুরে কান্তজীউ মন্দিরে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরের কান্তজীউ মন্দিরে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একত্রে ২০ হাজার কণ্ঠে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন দিনাজপুরসহ আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ভক্ত ও পুণ্যার্থীরা। গত ২৭ এপ্রিল সকালে রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষাদান সংঘের আয়োজনে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। উদ্বোধন ছিলেন সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল। এ সময় ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সকল ধর্মের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি।’ সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘পবিত্র গীতাকে অন্তরে ধারণ করলে কাউকে দেশত্যাগ করতে হবে না।’ দিনাজপুর শ্রীশ্রী গীতা সংঘের সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্রৌপদী দেবী আগরওয়ালা, ড. শ্রী মানস ভট্টাচার্য, ড. মনোরঞ্জন শীল ঘোষাল, কালিপদ মজুমদার, রনজিৎ সিংহ, ডিসি রায়, শাহ ইফতেখার আহমেদ, মোহাম্মদ নূর এ আলম প্রমুখ।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা