ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বটিয়াঘাটায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ২:২৪

তীব্র তাপদাহের সঙ্গে সারা দেশে বইছে লু হাওয়া। প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। এই অসহ্য যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য বটিয়াঘাটায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইমাম পরিষদের আয়োজনে গত শনিবার সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন মুফতি মেজবাহ উদ্দিন ও দোয়া পরিচালনা করেন সদর বাজার মসজিদের ইমাম ও ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মাহাবুবুর রহমান। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। গত কয়েক দিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যন্ত হয়ে উঠছে। কাঠফাটা রোদ, প্রচণ্ড গরমে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলছে জীবন। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। নামাজে উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আঃ হাকিম, হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ জাহিদুর ইসলাম, হাফেজ আমিরুল ইসলাম, কারী আঃ ছাত্তার, তোরাব আলী, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, মোঃ সিরাজ, মোঃ রাসেল, সজীব হাওলাদার, রুবেল গোলদার, সাকিব গাজী প্রমূখ। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা