ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান খাইরুন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৩:৫৫

আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নারী নেত্রী খাইরুন নেছা । তাই আগামী জুনে শুরু হতে যাওয়া শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি। এজন্য তিনি গ্রামে ও হাট বাজার ঘুরে সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ।

খাইরুন নেছা একজন দক্ষ নারী নেত্রী। যার নিজস্ব যোগ্যতায় দক্ষতায় মানুষ মুগ্ধ হয়ে পাথারিয়া ইউনিয়নের জনগণ ভালবেসে তাকে ৪.৫.৬ নং ওয়ার্ডের তিন তিরবারের জন্য ইউপি সদস্য বানিয়েছিল। ইউপি সদস্য থাকাকালীন এবং আজ পর্যন্ত তার নিজ ইউনিয়ন সহ অত্র উপজেলায় অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন তিনি নিয়মিত। যার নেতৃত্বে উপজেলার নারী সমাজ আজ জাগ্রত।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য ৪ প্রার্থীর মধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। তাছাড়া তিনি তার নিজ এলাকা পাথারিয়া ইউনিয়নে একমাত্র সম্ভাব্য প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবেন এমন ধারনা সাধারণ ভোটারদের। 

খাইরুন নেছার জন্ম একটি রাজনৈতিক পরিবারে। তার নানা ছিলেন পথারিয়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান। তিনিঁ নিজে ছিলেন তিনবারের ইউপি সদস্য। এছাড়া একটি রাজনৈতিক সংগঠনের নারী নেত্রী হিসাবে সমাজে রয়েছে তার বিশেষ পরিচিতি। এলাকায় সাধারণ মানুষজন যাকে চকলেট আপা হিসেবে চিনে।

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুন নেছা জানান, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি।

তাই আসন্ন উপচেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস।
নির্বাচিত হতে পারলে শান্তিগঞ্জ একটি স্মার্ট  উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত