যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আগামী ৯ মে নির্ধারিত হোয়াইট হাউস সফর স্থগিত করেছেন।
সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্টের সময়সূচি পরিবর্তনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা হবে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে এরদোগানকে স্বাগত জানাতে চায় হোয়াইট হাউস। কিন্তু আমরা এখনো সময়সূচি ঠিক করতে পারিনি।
এরদোগান ও বাইডেন ইসরাইলের যুদ্ধ, প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।
আঙ্কারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের বিষয়ে মার্কিন অবস্থানের সমালোচনা করে আসছে। বিশেষ করে নেতানিয়াহু প্রশাসনের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন।
ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনা এবং তুরস্ক ইতোমধ্যে যে জেটগুলো কিনেছে সেগুলোর আধুনিকায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে ধারনা করা হচ্ছে। গত চার দশক ধরে তুরস্কে হাজার হাজার মানুষকে হত্যা করা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সিরিয়ান শাখা ওয়াইপিজির প্রতি মার্কিন সমর্থনে তুরস্কের হতাশাও আলোচ্যসূচিতে থাকতে পারে।
Israt / Israt
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক