ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উপজেলা নির্বাচনে আইনের ব্যতয় ঘটালে কঠোর ব্যবস্থাঃ ইসি রাশেদা সুলতানা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৮-৪-২০২৪ বিকাল ৫:১৫
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন- জাতীয় নির্বাচনের মতোই অবাধ, সুষ্ঠু  ও শান্তিপুর্ণ পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যে বা যারাই এ নির্বাচনে আইনের ব্যতয় ঘটাবার চেষ্টা করবে, কেউ ছাড় পাবে না। রবিবার  গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 
 
এসময় ইসি রাশেদা সুলতানা আরো বলেন, প্রার্থী দেখে নয়, অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রার্থী বা তার কর্মী সমর্থকরা যদি কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করেন, সে যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে।নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে তাদের কাজটুকু করে তবে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
 
গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এর আগে বেলা ১০টায় প্রথমে তিনি গাইবান্ধার পাঁচ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। 
 
সভায় রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মিজানুর রহমান, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান