নগরকান্দায় বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামায আদায়
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ ও নদীনালা। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। গরমে পশু-পাখি, গাছ পালা, পানির মাছও হা হুতাশ করছে। এ অবস্থায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সোমবার (২৯এপ্রিল) সকাল ৯ টার সময় স্থানীয় মুসলিম ও কৃষকদের আয়োজনে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর স্কুল মাঠে এই নামাজ আদায় করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন। তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের আশায় বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কাশেমনগর মাদ্রাসার প্রিন্সিপাল ইসকেন্দার কাসেমী।
এ সময় উপস্থিত ছিলেন রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুজ্জামান চৌধুরি, রামনগর রহিম ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর মুন্সি, মুফতি গিয়াসউদ্দিন, স্থানীয় ও আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আমরা বয়োবৃদ্ধ, হাজী, কৃষক, শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রখর রোদে এই নামাজে অংশগ্রহণ করেছি। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বেশি বেশি ইসতেগফার পাঠ ও দোয়া করুন।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
Link Copied