ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নাঙ্গলকোটের বাবুল যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-৪-২০২৪ দুপুর ১২:৩৪
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাফেলো এলাকায় দূর্বৃত্তের গুলিতে কুমিল্লার নাঙ্গলকোটের সাত সন্তানের জনক বাবু (৫৫) এর মৃত্যু হয়েছে। তিনি পৌরসদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের অষ্টম সন্তান। 
 
নিহতের বড় ভাই হাবিবুর রহমান (৮০) বলেন, শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টায় অজ্ঞাত দূর্বৃত্তরা বাবুল ও সিলেটের এক প্রবাসীকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ১৯৯১ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। ৩ বছর পর দেশে এসে পার্শ্ববর্তী দাউদপুর গ্রামে বিয়ে করেন।
 
বিয়ের পর স্ত্রী হাবিবাকে (৪০) নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন । প্রথম দিকে বাবুল হোটেলে চাকুরী করতেন। এরপর হাউজিং ব্যবসা শুরু করে। বর্তমানে তিনি একাধিক বাড়ির মালিক হয়ে বাড়ির দেখাশোনা করেন।
 
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তার ভাইকে গুলি করে হত্যা করতে পারে!
 
সাত সন্তানের মধ্যে তার দেড়বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। তার বড় ছেলে সিফাত নাগরিকত্ব পেয়ে সেখানে গাড়ি চালান জীবিকা অর্জন করেন। বর্তমানে বাবুলের পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক।

এমএসএম / এমএসএম

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।