নেত্রকোনায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি প্রেপ্তার
নেত্রকোনা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার করে ৪০০ বস্তা (২০ হাজার কেজি) ভারতীয় চিনিসহ তিন চোরকারবারীকে গ্রেফতার করেছে। এসবের আনুমানিক বাজার মূল্য ২৪ লক্ষ টাকা হবে এবং এ কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা সদরে চকপাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. মাসুম (৪০), গাজীপুরের কালীগঞ্জ থানাধীন উলুখলা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. জায়েদ মিয়া (২২) ও একই জেলার পূবাইল থানাধীন হারবাইত গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে বাবু মিয়া (৪৫)।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল কালামের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় রাজুর বাজার সংলগ্ন এবিসি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি বোঝাই ট্রাকটি আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে ওসি মো. আবুল কালাম বলেন, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা