ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় সৈন্য পাঠাবে যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৪-২০২৪ দুপুর ২:৫৩

যুক্তরাজ্য দাবি করেছে, ত্রাণ বিতরণে সহায়তার জন্য তারা গাজায় ব্রিটিশ সৈন্য মোতায়েন করতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা নিজস্ব কোনো স্থল বাহিনী সেখানে পাঠাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র আগে বলেছিল, গাজার সমুদ্র সৈকতে একটি তৃতীয় পক্ষ ভাসমান করিডোরে বিশেষ ভূমিকা রাখবে। বিবিসি ধারণা করছে যে এই ভূমিকাটি ব্রিটিশ বাহিনী পূরণ করতে পারে।

শনিবার বিবিসি হোয়াইটহলকে উদ্ধৃত করে বলেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি বিষয়টি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছেও উত্থাপন করা হয়নি।

গত মার্চ মাসে সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ত্রাণ বিতরণের জন্য গাজায় একটি ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরাইলের সাথে অস্থায়ী জেটির নিরাপত্তার বিষয়টি সমন্বয় করবে। অস্থায়ী বন্দরটি যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তার পরিমাণ প্রতিদিন শত শত ট্রাক বাড়াতে সহযোগিতা করবে।

 

Israt / Israt

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান