উত্তরায় ভাড়াটিয়ার দোকান উচ্ছেদ করে মালামাল লুটপাট দোকান মালিকের
রাজধানী উত্তরার বিএনএস সেন্টারে গত ২৮ ডিসেম্বর'২৩ বৃহস্পতিবারে শরিয়তপুর হার্ডওয়্যার কে উচ্ছেদ করে দোকান মালিক মোরশেদ আলম পান্টু দোকানের সমস্ত মালামাল নিয়ে মালামালের দাম বাজার মূল্য ১ কোটি চৌচল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত দশ টাকা না দেওয়ার অভিযোগ করে শরিয়তপুর হার্ডওয়্যার দোকানের মালিক, তানভীর আহমেদ বলেন,আমি ওমরাহ হজ্জ্ব এ থাকা অবস্থায় গত ২৮ ডিসেম্বর'২৩ আমার দোকানের সমস্ত মালামাল দোকান থেকে লুট করে নেয় দোকান পজিশন মালিক মোরশেদ আলম পান্টু, পরে তার মনগড়া বিচার বসিয়ে আমাকে শুধু মাত্র ১২ লক্ষ টাকা দিবে বলে এবং পান্টু সাহেব বলে আমি বিচারকদের ২০ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছি।
এ বিষয়ে বিএনএস সেন্টার দোকান মালিক মোরশেদ আলম পান্টু বলেন, এই বিষয় নিয়ে আমাদের বিচার কার্যক্রম শেষ হয়েছে আমরা স্বাক্ষর করে ৩ জন বিচারকদের দিয়ে এসেছি বাদী বিবাদী উভয়, এখন শুধু রায় হওয়ার বাকি, একজন বিচারক অসুস্থ তাই স্ট্যাম্প হয়নি বাকি সব হয়েছে।
মালামালের টাকার বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এগুলো সত্য না, ১২ লক্ষও সত্য না, ১ কোটি চৌচল্লিশ লক্ষও সত্য না।
এ বিষয়ে শালিশের বিচারক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিন খান বলেন,এই বিচার এখনো শেষ হয়নি এবং দুই পক্ষ এখনো মেনে নেয়নি তারা আমাকে টেলিফোন করেছিল আমি বলেছি এটা স্টপ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
Link Copied