ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যেসব দেশ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ১২:৩৯

 বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে কয়েক বার জারি হয়েছে হিট অ্যালার্ট। তবে আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ার আপাতত কোন সম্ভবনা নেই। বর্তমানে এ অবস্থা যে শুধু বাংলাদেশে চলছে তা নয়, এশিয়ার অনেক দেশেই চলছে তীব্র তাপপ্রবাহ। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভারত, ফিলিপিন্স, ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মিয়ানমারে গত রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র দাবদাহে এসব দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশে দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। চাপ বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের ওপর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯১৫ সালের পর রেকর্ড। এ অবস্থায় দেশটিতে দুদিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কম্বোডিয়ার সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয় গরমে স্বাস্থ্যের প্রতি নজর দেয়ার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ভিয়েতনামে তীব্র দাবদাহের পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র দাবদাহ চলছে। অনেক জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। প্রতিবেশি মিয়ানমারে রোববার তাপমাত্রা ওঠে ৪৮.২ ডিগ্রি সেলিয়াস, যা দেশটির ৫৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া থাইল্যান্ডের ব্যাংকক, মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। দেশটির আবহাওয়া বিভাগ নাগরিকদের বাইরে যাওয়ার ক্ষেত্রে জারি করেছে সতর্কতা।

বাংলাদেশসহ এই অঞ্চলের তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবকে দায়ী করা হচ্ছে। বৈজ্ঞানিক গবেষণা বলছে, দাবদাহ দীর্ঘস্থায়ী, তীব্র ও বারবার হতে পারে।

 

Israt / Israt

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান