কোনাবাড়ীতে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে আসমা খাতুন (২০) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমববার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২ টার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল তালতলা তাহেরা বানুর ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসমা খাতুন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ঝাপড়া রামনাথ গ্রামের নুরুল ইসলাম এর মেয়ে এবং সোহাগের স্ত্রী। তারা উভয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,সোমবার সন্ধ্যার সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তার স্বামী রাত সাড়ে ৯ টার সময় তাকে বাসায় রেখে নাইট ডিউটিতে চলে যায়। রাতে অফিসে যাওয়ার পর গ্যাসের সরবরাহ না থাকায় গার্মেন্টস ছুটি দিয়ে দেয়। ওইদিন রাত পৌনে ১১ টার সময় এসে রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে তার স্ত্রীকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে দরজার নিচ দিয়ে দেখেতে পান রুমের ভিতর নাই। বাথরুমের ভিতর গিয়ে দেখতে পান তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমের জানালার সাথে ঝুলে আছে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসে। কোনাবাড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা জানান,খবর পেয়ে লাশ উদ্ধার কর হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি