কোনাবাড়ী থানা ছাত্রলীগের পানি ও স্যালাইন বিতরণ
তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন বিতরণ করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এর কোনাবাড়ী বাসস্ট্যান্ডে রিকশা চালক, বাস চালক, পথচারী,শ্রমজীবি মানুষের মাঝে ২ হাজার পিস পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন বলেন,সারাদেশে তীব্র তাপদাহ চলছে। তাই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল ভাইয়ের নির্দেশে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আগেও যেমন সব সংকটে, সংগ্রামে ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে এখনো নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে থেকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আসছি।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর ছাত্রলীগনেতা পলাশ কুমার প্রান্ত,মোঃ খোকন ইসলাম,৮ নং ওর্য়াড ছাত্রলীগের সভাপতি রায়হান, ৯ নং ওর্য়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল,যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান ইমতিয়াজ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগ নেতা বাধঁন, সাজ্জাদ, শুভ, ইমরান, মাহি উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি