ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শাকিল হত্যা কান্ডের রহস্য উদঘাটন গ্রেফতার ২


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ৪:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান চালক শাকিল (২৫) হত্যা কান্ডের রহস্য উদঘাটন শেষে মামলার ৩ জন আসামীর মধ্যে ২ জন আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় রায়গঞ্জ থানা পুলিশের এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার। তিনি তার বক্তব্যে বলেন, শাকিল হত্যা কান্ডের পর ঐ দিন তার পিতা জহুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার সাথে জড়িত ৩ জনের মধ্যে পরদিন ২৪/১০/২০২৩ইং তারিখে নিজ বাড়ী থেকে পুলিশ ফিরোজ (২৩) আটক করে জেলে প্রেরণ করেন। গ্রেফতারকৃত ফিরোজ বগুড়া জেলার শেরপুর থানার নাকুয়া গ্রামের সোলেমানের ছেলে। এরপর রায়গঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তকারী অফিসার আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার বাড্ডায় অভিযান চালিয়ে ২৮ এপ্রিল রবিবার রাতে উক্ত হত্যা মামলার আসামী আশিক (১৯) কে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় আনে। গ্রেফতারকৃত আসামী আশিক বগুড়া জেলার জেলার শেরপুর থানার নাকুয়া গ্রামের বাদশা সেখ ছেলে। তবে অপর আরেক আসামী মোমিনকে গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে। প্রেস রিলিজ কালে উপস্থিত ছিলেন, থানার ওসি হারুন অর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মজিদ প্রমূখ।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার আরও জানান, শাকিল হত্যা কান্ডের গ্রেফতারকৃত আসামী আশিক জানান, সহপাঠি ফিরোজ ও মোমিন মিলে আমরা ৩ জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী চান্দাইকোনা বাজার থেকে দূর্গাপুজা দেখার উদ্দ্যেশে অটোভ্যান ভাড়া করে চালক শাকিলকে নিয়ে মথুরাপুর বাজারে যাওয়ার সময় কোল ডিংস এর সাথে চেতনানাশক ঔষধ মিশেয়ে তার ঘুমের ভাব হলে তাকে অটো ভ্যানের যাত্রী সাজিয়ে তাকে হাত, পা ও মুখে গামছা দিয়ে বেঁধে উপজেলার ফুলজোড় নদীর চান্দাইকোনাতে নিয়ে পানিতে ডুবিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে আমরা চলে যাই।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের