রায়গঞ্জে ৫০টি গাছের চারা নষ্টের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব জের ধরে গাছের চারা নষ্টের অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ছয় আনি মীরের দেউলমুরা গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, আফরোজা খাতুনের নানি হালিমা খাতুন ১৯ শতাংশ জমি আফরোজাসহ তার তিন বোন ও এক ভাইয়ের নামে দানপত্র দলিল করে দেন। তাদের জমি তারা নিজ নিজ নামে খারিজ করে নেয়। কিন্তু প্রতিপক্ষ এ জমি বে-দখল করার চেষ্টা করে । শুধু তাই নয় প্রতিপক্ষ নিজ নামে নামজারির আবেদন করলে উপজেলা ভূমি অফিস তাদের আবেদন না মঞ্জুর করে প্রকৃত মালিক আফরো খাতুনসহ তার তিন বোন ও এক ভাইয়ের নামে নামজারি বহাল রাখার সিদ্ধান্ত দেয়। গত ২৪ এপ্রিল আফরোজাসহ তার তিন বোন তাদের নিজ জমিতে ৫০টি গাছের চারা রোপন করে। গাছ লাগানো শেষে প্রতিপক্ষের লোকজন তাদের রোপন করা ৫০টি মেহগুনি গাছের চারা তুলে ফেলে দেয়। এঘটনায় আফরোজা খাতুন বাদি হয়ে ঘটনার দিন বিকালে মোছাঃ কেছলী খাতুনসহ ১০ জনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আফরোজা খাতুন জানান, প্রতিপক্ষের সাথে পূর্ব থেকেই আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারা জমি নিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেছে । সে মামলায় আমরা রায় পেয়েছি। সকল রায় আমাদের পক্ষে থাকায় আমাদের জমিতে আমিসহ আমার তিন বোন ৫০টি গাছের চারা লাগাই। এই আক্রোসে তারা দলবদ্ধ হয়ে দেশীও অস্ত্র নিয়ে দিন দুপুরে আমাদের জমি থেকে গাছের চারা উপরে তুলে নষ্ট করে। এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন তিনি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা