ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ১২:৬

 গাজায় অভিযান অব্যাহত রাখার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বুধবার রাজধানী বোগোতায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দিয়েছেন তিনি।

ভাষণে পেত্রো বলেন, ‘কলম্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ আপনাদের বলতে চাই, আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি এবং আগামীকালই এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এমন কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি না, যে দেশের সরকার গণহত্যার নির্দেশ দেয়।’

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষঅ বাহিনী আইডিএফ। সেই অভিযান এখনও চলছে। ‘গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’— অভিযোগ জানিয়ে গত ডিসেম্বরে জাতিসংঘের আদালতে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

বুধবারের ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন   কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেই সঙ্গে আন্তর্জাতিক আদালতের মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

পেত্রো বলেন, ‘গাজায় যা যা হচ্ছে, সেসব দেখার পর কোনো দেশ এ ইস্যুতে নিষ্ক্রিয় থাকতে পারে না।’

কলম্বিয়ার প্রেসিডেন্টের ভাষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিকে গুস্তাভো পেত্রোকে ‘ইহুদিবিদ্বেষী’ এবং ‘ঘৃণায় পরিপূর্ণ’ বলে উল্লেখ করে বলেছেন, কলম্বিয়া সরকারের এই পদক্ষেপ গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য পুরস্কার।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলো গাজায় যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার ভূমিকায় রয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর ওই মাসের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া।

পাশাপাশি কলম্বিয়া, চিলি এবং হন্ডুরাসও ইসরায়েল থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনে।

সূত্র : রয়টার্স

এমএসএম / এমএসএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান