চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে জমি নিয়ে বিরোধ
চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে৷ প্রথম দফা হামলা ও হুমকির প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করার পর রাতে সংখ্যালঘু দুটি পরিবারের বসতবাড়িতে বোমাবাজি চালিয়েছে দুষ্কৃতকারীরা। তবে পুলিশ বলছে কোন প্রকার বোমাবাজির কোন অভিযোগ তারা পায়নি৷ অন্যদিকে যার বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে সেই অভিযুক্ত ব্যক্তি স্থানীয় যুবলীগ নেতা সেলিমের দাবি তিনি সরল বিশ্বাসে কোন প্রকার ডকুমেন্ট ছাড়াই বিপুল অর্থ বিনিয়োগ করেছেন সেই জমিতে ৷
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর প্রখ্যাত জমিদার প্রাণহরি দাশের বসত ভিটায় গত ২৮ এপ্রিল দুপুরে তাঁর উত্তরাধিকারিরা নিজের মধ্যে জমির পরিমাপ করতে যায়। এসময় যুবলীগ নেতা সেলিমের নেতৃত্বে বেশ কিছু লোক তাদের জায়গা পরিমাপ করতে বাধা দেয়। জমির মালিক উত্তম কুমার দাশ বলেন, আমাদের জায়গা আমরা পারিবারিক ভাবে নিজেদের মধ্যে সীমানা নির্ধারণ করতে মাপঝোঁপ করছিলাম৷ হঠাৎ সেলিম কোত্থেকে এসে আমাদের মাপঝোঁপ করতে বাঁধা দেয়৷ এসময় সেলিমের সাথে আশপাশের এলাকার কিছু লোক আমাদের কাজে বাঁধা দেয়। এসময় সেলিমের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ওরা আমার ছেলে বাসুদেবকে মারতে উদ্যত হয়। এরপর আবার ২য় দফা সেলিম আবারো আমাদের বসতবাড়িতে দলবল নিয়ে এসে নানা প্রকার হুমকি ধমকি দিয়ে যায়৷
ভুক্তভোগী পরিবারটির প্রতিবেশী অলক কুমার বলেন, আমরা দুই পরিবারের জমির মাঝে সীমানা নির্ধারিত করতে আমরা নিজেরা আমিন এনে জমির পরিমাপ করছিলাম। এই জমিতে সেলিমের কোন সত্ত্ব কিংবা মালিকানা না থাকার পরো সে লোকজন নিয়ে আমাদের কাজে বাঁধা দেয়৷ পরে গত ৩০ এপ্রিল রাত ৪টা নাগাদ কে বা কাহারা আমাদের বসতবাড়ি ও এর আশেপাশে বিপুল পরিমাণ বোমাবাজি করে৷ আমরা সবাই ঘর থেকে বেরিয়ে এলে ওরা পালিয়ে যায়৷ পরে ভোরের আলোতে আমরা বাড়ির আশপাশে বেশ কিছু পোড়া দাগ দেখতে পাই এবং অবিস্ফোরিত অবস্থায় ৪টি পটকা উদ্ধার করি৷ আমরা ধরনা করছি আমাদের ভয়ভীতি দেখাতে সেলিম তার লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
২৮ এপ্রিলের ঘটনার ভুক্তভোগী পরিবারটি পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়রি করেন৷
এই বিষয়ে অভিযুক্ত সেলিম বলেন,বিগত এক বছর আগে উপস্থিতি একাধিক সাক্ষিদের সামনে আমি কয়েক দফায় উত্তম কুমার দাশকে ১৩ লক্ষ টাকা দিয়েছি। এছাড়া এই জমির জন্য অন্যান্য খাতে আরো ১৯ লক্ষ টাকা আমি ব্যয় করেছি৷ সেদিন আমি জানতে পেরেছি ওরা জমিটি অন্য আরেকজনকে বিক্রি করে দিচ্ছে তাই আমি সেটির বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়েছি। যদি কোন ভিডিও বা ফুটেজে আমি বা আমার সাথের কেউ উনাদের পরিবারের কাউকে মারা তো দূরের কথা গালাগাল দিয়ে থাকি তাহলে আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেবো।গত ২৯ এপ্রিল এই সংক্রান্ত বিষয়ে তিনিও পাহাড়তলী থানায় জিডি করেছেন বলে জানান সেলিম।
এই বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ বলেন, ২৮ তারিখ এক নারী থানায় একটি জিডি করেছিলেন। ৩০ তারিখ রাতে আমার থানা এলাকার কোথাও কোন বোমাবাজির খবর আমার কাছে নেই এবং কেউ আমাকে অভিযোগ করেনি। তবে দুটি পক্ষই নিজেদের অভিযোগের বিষয়ে থানায় দুটি জিডি করেছেন। আমাদের থানার অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে দেখেছে। সার্বিক বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত