ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ১২:২৮

কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় জিয়াউল হক রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলী ঝিকটিয়া ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন। নিহত জিয়াউর হক মন্তলী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়াউল হক মন্তলী বাসন্ডা রাস্তার মাথা থেকে নিজের ওয়ার্কশপ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরার পথে ডিবি পুলিশ বহনকারী একটি দ্রুত গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জিয়াউল পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর পরই ডিবি পুলিশ বহনকারী গাড়ির ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে আটক করলে জানতে পারে তারা ডিবি পুলিশের সদস্য। তবে স্থানীয়রা বলছে ঘাতক ড্রাইভারকে গাড়ি থেকে বের করে ডিবির সদস্যদের কাছে দিলে তারা ড্রাইভারকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। আটককৃত ডিবি সদস্যদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আটককৃত ডিবি সদস্যরা জানান, তারা মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে টার্নিংয়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়ে সাথে সাথে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে শান্ত করার চেষ্টা করেন।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত