ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে সামাজিক অনুষ্ঠানের খাবারে বিষ মেশানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৮-৮-২০২১ রাত ১১:৫৪

ফরিদপুরের মধুখালী উপজেলার মিঠাইন গ্রামের একটি সামাজিক অনুষ্ঠানের খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হয়েছে দাবি করে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ‍আগস্ট) বিকেলে মিঠাইন বাজারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে কয়েকশ গ্রামবাসী এ ঘটনায় তীব্র নিন্দা জানান।

তারা জানান, অপরাধীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ ঘটনা তদন্ত করলেও অপরাধীদের আইনের আওতায় আনছে না। এ সময় গ্রামবাসীর পক্ষে বিল্লাল মাস্টার, মিজানুর রহমান, মো. রাজু হোসেন, নাসিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

এ প্রসঙ্গে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতে স্থানীয় সুমন শেখের নেতৃত্বে একটি সামজিক অনুষ্ঠানের আয়োজন করা হলে ওই অনুষ্ঠানের খাবারে বিষ মেশানোর চেষ্টা করে স্থানীয় একটি পক্ষ। এ খবর ফাঁস হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

এমএসএম / জামান

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক