রায়গঞ্জে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন সামাজিক উন্নয়ন মূলক অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থা। অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থা'র এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রমজীবীরা বলেন, এবারের গরমে কিছুক্ষণ পরপর তৃষ্ণা পায়, তাই পানি পানের ব্যবস্থা করায় তারা খুবই খুশি।
সামাজিক উন্নয়ন মূলক সংস্থাটির চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, অসহনীয় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাই আমাদের অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থা'র উদ্যোগে আজ পথচারী, রিকশা ও ট্রাক চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছি।তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। তিনি আরো বলেন,জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় মানুষকে সচেতন করাও আমাদের অন্যতম উদ্দেশ্য ছিলো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী গোলাম মোস্তফা ইকবাল, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীমসহ সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা