ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে বাবা খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-৮-২০২১ রাত ১১:৫৯

মাকে মারধর করায় ছেলে বাবাকে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৮ ‍আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আবু কাউছারের মেয়ে মুন্নী বেগম বলেন, বাবা ও ভাই দুজনই মাছ ব্যবসায়ী। বাবা প্রতিদিনই নেশা করতেন। বাবা নেশা করে প্রায়ই মাকে মারধর করেন। এরই জের ধরে সন্ধ্যায়ও মাকে অনেক মারধর করা হয়। মারধর করে বাবা ঘর থেকে বাইরে যাওয়ার সময় ভাই পিপতি রাজ বাবাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় বাবাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবু কাউছারের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার স্বামী নেশাগ্রস্ত ছিলেন। নেশা করে তিনি প্রতিদিনই স্বামীর অত্যাচারের শিকার হন। ছেলে-মেয়েরা বাধা দিলেও তিনি কর্ণপাত করতেন না। আজ সন্ধ্যায় একই ঘটনার পুনরাবৃত্তি হলে ছেলে পিপতি রাজ ক্ষোভে তার বাবার ওপর হামলা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু