টানা ১৬ দিন পর তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামলো ঈশ্বরদীতে
পাবনার ঈশ্বরদীতে টানা ১৬ দিন পর তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৬ দিন তাপমাত্রা ৪০ থেকে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এই ১৬ দিন ঈশ্বরদীতে তীব্র ও অতি তীব্র তাপমাত্রা বিরাজমান ছিল।
শুক্রবার (৩ মে) বিকেলে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে আজ ৩৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন মাঝারি তাপমাত্রা বিরাজমান রয়েছে। এর মধ্যে ৩০ এপ্রিল ঈশ্বরদীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়।ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ বিরাজমান ছিল। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। এরমধ্যে ১৭ এপ্রিল ৪০.৫ ডিগ্রি, ১৮ এপ্রিল ৪০ ডিগ্রি, ১৯ এপ্রিল ৪১ ডিগ্রি, ২০ এপ্রিল ৪১.৬ ডিগ্রি, ২১ এপ্রিল ৪২ ডিগ্রি, ২২ এপ্রিল ৪০.৫ ডিগ্রি, ২৩ এপ্রিল ৪০.৩ ডিগ্রি, ২৪ এপ্রিল ৪১.২ ডিগ্রি, ২৫ এপ্রিল ৪১.৫ ডিগ্রি, ২৬ এপ্রিল ৪২.৪ ডিগ্রি, ২৭ এপ্রিল ৪১.৫ ডিগ্রি, ২৮ এপ্রিল ৪১.৩ ডিগ্রি, ২৯ এপ্রিল ৪২.৫ ডিগ্রি, ৩০ এপ্রিল ৪৩.২ ডিগ্রি, ১ মে ৪২ ডিগ্রি ও ২ মে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল জানান, ঈশ্বরদীতে বেশ কয়েকদিন ধরে তীব্র ও অতি তীব্র তাপমাত্রা বিরাজমান ছিল। শুক্রবার তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এমএসএম / এমএসএম
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট