ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তৃণমূল ১৫ আর কংগ্রেস ৫০ আসনও পাবে না : মোদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ১১:৯

ভারতে চলছে লোকসভা নির্বাচন। চলমান এই নির্বাচনে সারাদেশে ১৫ আসনও পাবে না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। আরেক রাজনৈতিক দল কংগ্রেস ৫০ আসনও পাবে না বলে তিনি মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তৃণমূল ও কংগ্রেসের আমলে দুর্নীতি হয়েছে অভিযোগ করে তিনি বলেন, তৃণমূল যাই করুক না কেন তারা বেশি আসন পাবে না। তাদের পক্ষে সরকার গঠন করাও সম্ভব নয়। যতই লড়ুক না কেন।

গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণায় তৃণমূল ও কংগ্রেসকে নিয়ে এমন মন্তব্য করেন মোদি।তিনি বলেন, পশ্চিমবঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটই (এনডিএ) সরকার গঠন করবে। এনডিএ ৪০০ পার করবে কি না সেটাই এখন চর্চা চলছে। একটা সময় বামেদের সূর্য পশ্চিমবঙ্গ থেকে অস্ত হতেই চাইত না। তবে এখন দেখুন বামেদের একটা পতাকাও দেখা যায় না।

মোদি বলেন, কংগ্রেস দেশ বিভাজন করেছিল ধর্মের ভিত্তিতে। তোষণের রাজনীতি করে ইন্ডিয়া জোট। মতুয়া সম্প্রদায়ের জন্য ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আনা হয়েছে। এর সবচেয়ে বিরোধিতা করছে তৃণমূল। এরা সিএএ নিয়ে ভুল প্রচার চালাচ্ছে। তৃণমূল এসব করে সিএএ করা আটকাতে পারবে না। মানুষ অধিকার পাবেই।

এমএসএম / এমএসএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান