ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ভুগান্তিতে পথচারী

সাভার হাইরোডে‘গলার কাঁটা’ অটোরিকশা-থ্রি হুইলার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ১১:৩৪

সাভার বিরুলিয়া রোড জুড়ে যানজট। বৈধ, অবৈধ রিকশার রাজত্ব চলছে পুরো বিরুলিয়া রোড। এছাড়া শহরে প্রবেশ নিষেধ ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। কিন্তু, এসব নিয়ে প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কোন মাথা ব্যথা নেই। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ পথচারীরা। এলাকাকে যানজট মুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সূত্রমতে,প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত  সাভার অন্ধ মার্কেট থেকে রাজাশন আসতে সময় লাগে ৩৫ মিনিট কিংবা তারও বেশী। যানজট না থাকলে ১৫ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছানোর সুযোগ থাকলেও যানজটের কারণে অনেক সময় অতিবাহিত করতে হয় রাস্তায়।

এলাকায় ঘুরে দেখা গেছে, পুরো এলাকায়জুড়ে বৈধ রিকশার পাশাপাশি অবৈধ রিকশার দাপট।  সাভারের চলাচল নিষিদ্ধ ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা  পুরো সড়ক দখল করে নিয়েছে। এসব অবৈধ যান বাহনের কারণে সাভারের  যানজটের সৃষ্টি হলেও প্রশাসনের তরফ থেকে এ নিয়ে কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। সড়কের যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা পুরোপুরি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। অবৈধ ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশার সঙ্গে পেরে উঠতে হিমসিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।

ভুক্তভোগীদের মতে, যানজট মুক্ত রাখতে হলে সাভারের  ইজিবাইক, মিশুক ও ব্যাটারি চালিত অটো রিকশা প্রবেশ বন্ধ করতে হবে। অন্যথায় যানজটের কারণে এ শহর অচল হয়ে যাবে। সরেজমিন বিরুলিয়া রোড দেখা গেছে ইজিবাইক,ব্যাটারি রিকশা জটলা। অন্ধ ম মার্কেটের সামনে এসব অবৈধ যান দাঁড় করে রেখে যাত্রী ওঠা নামা করছে। যাত্রীদের জন্য অপেক্ষ তরতে দেখা গেছে অনেককে। শুরু এখানেই নয়, সাভারের বিভিন্ন  এলাকাগুলো এখন অঘোষিত অবৈধ যানবাহনের স্ট্যান্ডে পরিণত হয়েছে।

সচেতন মহলের মতে, অবৈধ এসব যান চলাচলের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ যদি এখনি কঠোর না হয়, তা হলে এ শহরে চলাচল করা মুশকিল হয়ে দাঁড়াবে। এ ব্যাপারে ট্রাফিক বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবি করেছে সাভারবাসী।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ট্টাফিক পুলিশের (টিআই) এডমিন  মোঃ শহীদ হোসেন চৌধুরী বলেন ,ফুটপাতের জন্য আমাদের অভিযান চলে। গাড়ি পার্কিংয়ের জন্য অভিযান চলছে। চেকপোস্ট দেয়া হচ্ছে।মামলা হচ্ছে। আজকে সকালেও অন্ধমার্কেটের ঐদিকে অভিযান করা হয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী দিনেও থাকবে।

এমএসএম / এমএসএম

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী

ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক

নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ