ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ২:১৪

নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ উপকরণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু বিতরণে উপকারভোগীদের নাম তালিকাভুক্তি বাবদ ৫০০ থেকে ১ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে। 

উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার নিকট আদিবাসী সম্প্রদায়ের মানুষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণী সম্পদ উপকরণ হিসেবে সরকার বিভিন্ন উপকরন প্রদান করে। তারই ধারাবাহিকতায় নাটোরের সিংড়া উপজেলার আদিবাসীদের মাঝে গরু, ছাগল, হাঁস, মুরগী বিতরন করে। অভিযোগ উঠেছে ঐ প্রকল্পে নাম তালিকাভুক্ত করার জন্য রামানন্দ খাজুরা ইউনিয়ন এর পাঁচপাকিয়া গ্রামের রঘুনাথ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন লোকজনের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা হাতিয়ে নেয়। 

অভিযুক্ত রঘুনাথ তার উপর অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছে। কারো কাছ থেকে কোনো অর্থ নেয়া হয়নি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এএসএম ইফতেরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক