ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে ভুয়া ডাক্তার আটক


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৩:২১

নেত্রকোনার মদন উপজেলার স্বদেশ ডায়গনস্টিক সেন্টার থেকে ডাক্তার সাধন কুমার মন্ডল  নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।আটকৃত ভুয়া ডাক্তারের পরিচয় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার শমসের চন্দ্র দাস এর ছেলে সংখর চন্দ্র দাস। 

ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল গত ৭ মার্চ ২০২৪ মদন উপজেলার পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে সাধন কুমার মন্ডল পরিচয়ে রোগী দেখে আসছেন। স্বদেশ ডায়গনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল সে ৩৩৫ জন রোগীর চিকিৎসা করেছেন বলে জানা যায়। 

রোজ শনিবার দুপুরে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিজেকে  মা ,শিশু, চর্ম,ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে একজন ডাক্তার রয়েছেন, যিনি নিজেকে  মা ,শিশু, চর্ম,ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের ডাক্তারি সেবা দিয়ে আসছেন এবং রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন।

শনিবার  দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে পারেননি। পরে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডলকে আটক করা হয়। আটকৃত ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মদন থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ সময়  মদন উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার তায়েফ হোসাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা