ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হাতীবান্ধায় গভীর রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৪ বিকাল ৫:০
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গভীর রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
শুক্রবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি হাসান মাহমুদ আহত হয়।
শাহানা ফেরদৌসী সীমার অভিযোগ করে বলেন, গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে আমার নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় লিয়াকত হোসেন বাচ্চুর লোকজন। এতে তিনিসহ অন্তত ৭ জন আহত হয়। অপরদিকে লিয়াকত হোসেন বাচ্চুর ৩ জন সমর্থক আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তবে হামলার বিষয়ে সংবাদকর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা