ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দাঁড়িয়ে থাকা ময়লার গাড়ীর পিছনে তাকওয়ার ধাক্কা, আহত-১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৫-২০২৪ দুপুর ২:৩৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ফ্লাইওভার এর উপরে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের পিছনে তাকওয়া পরিবহনের ধাক্কায় ইয়ামিন (১৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার এর কাজে নিয়োজিত মজনু ও স্বপন নামে আরো দুইজন আহত হন। ঘটনার পরপরই তাকওয়া পরিবহনের চালক পলাতক রয়েছেন। 

রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২ টার সময় কোনাবাড়ী ফ্লাইওভার এর উপরে এ দূর্ঘটনা ঘটে।আহত ইয়ামিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে। সে ওই তাকওয়া পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিল। 

কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকওয়া পরিবহনের হেলপারকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । 

তিনি বলেন,গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে রাস্তার পাশে ময়লার ট্রাক রেখে রাস্তা পরিষ্কার করতে ছিলেন পরিচ্ছন্ন কর্মীরা। এমন সময় চন্দ্রা হতে গাজীপুর মুখী তাকওয়া পরিবহন (গাজীপুর-জ-১১-০৩৪২) দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকটিকে পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় তাকওয়া পরিবহনের সামনের অংশ। গুরুতর আহত হন তাকওয়া পরিবহনে থাকা হেলপার। এছাড়াও দুইজন পরিচ্ছন্ন কর্মী আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন, এঘটনায় তাকওয়া পরিবহনটি জব্দ করলেও চালক কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস