ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দীঘিনালায় বজ্রপাতে মা-শিশুর মৃত্যু


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-৫-২০২৪ দুপুর ৩:২৬

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা ও শিশুর মৃত্যু হয়েছে। দীঘিনালা উপজেলার মেরুং ইউপি'র মধ্য বেতছড়ির গোরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে দমকা বাতাসসহ বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় মধ্য বেতছড়ির ছাদেক মিয়ার বাসায় বজ্রপাতে বসতঘরে আগুন লাগে এবং বসতঘরের ভিতরে থাকা তার স্ত্রী হাসিনা বেগম (৩০) ও সন্তান হানিফ মিয়া(৮) আগুনে দগ্ধ হয়ে পুড়ে যায়। এ ঘটনায় তার বড় সন্তান মোঃ হাবিজ(১১) ঘরের বাহিরে থাকায় প্রানে বেঁচে যায়। 

এদিকে বজ্রপাতের পর বসত ঘরে আগুন লাগলে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় প্রতিবেশী মোঃ জাহিদ জানান, ভোরে বৃষ্টির সময় অর্তকিত বজ্রপাতের শব্দ শুনতে পাই। পরে কান্নার শব্দ শুনে এসে দেখি আগুন বসতঘর পুড়ছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মা ও শিশুসহ দুটি লাশ উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, আমরা সকাল সাড়ে ৫ টার দিকে বজ্রপাতে মা-সন্তান নিহত ও বসতঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পাই। ঘটনা স্থলে এসে মা ও সন্তানের লাশ সনাক্ত করি, লাশ সনাক্ত শেষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত