স্ত্রীকে গলা কেটে হত্যা করে, স্বামী থানায় আত্মসমর্পণ
মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী আক্তার (২৬) নামে সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর দা সহ স্বামী সফর আলী থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন।রবিবার (৫ মে) সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামে ঘটে লোহমর্ষক ওই ঘটনা।
এ ঘটনার পর ঘোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কমলগঞ্জ থানা পুলিশ। উৎসুক মানুষ জনও ভিড় জমাচ্ছেন ওই বাড়িটিতে।স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রংয়ের কাজ করতেন। আর স্ত্রী শিল্পী আক্তার দালাল মারফত এজেন্সির মাধ্যমে সাড়ে ৩ মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব গিয়েছিলেন।
এনিয়ে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপও দিচ্ছিলেন সফর আলী । স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন। গতকাল শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী আক্তার। স্বামীর বাড়িতে উঠার পর স্বামী সফর আলী জানতে পারেন তাঁর স্ত্রী ৩ মাসের গর্ভবতী।
এ নিয়ে প্বার্শবর্তী ওয়ার্ডের এক সদস্যর কাছে সফর আলী অভিযোগ নিয়ে গেলে ওই ওয়ার্ড সদস্য পরবর্তীতে তা সমাধানের জন্য তাদেরকে পাঠান ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন এর কাছে। তবে শেষ পর্যন্ত আব্দুল মতিন এর কাছে স্ত্রীর অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানান, ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।তিনি জানান, তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী।
নিহত শিল্পী আক্তারের ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন