রায়গঞ্জে শিক্ষার্থীদের সুপেয় ঠান্ডা পানি ও শরবত বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে পিপাসিত মানুষের মাঝে সুপেয় ঠান্ডা পানি ও শরবত বিতরণ হয়। শনিবার দুপুরে রায়গঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ মোড়স্ত লেবুর শরবতসহ বিশুদ্ধ সুপেয় ঠান্ডা পানি বোতল জাত করে ও অন-টাইম গ্লাসে বিতরণ করা হয় । আর এ আয়োজন করে উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা। তীব্র তাপপ্রবাহে বিপাকে পড়েছে মানুষ। এসময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আর সেই মুহূর্তে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে সদ্য এস.এসসি পরিক্ষা দেওয়া শিক্ষার্থী বন্ধুরা। তারা লেবুর শরবত, সুপেয় ঠান্ডা পানিতে গুলে অন-টাইম গ্লাসে ও রিকশা চালকদের মাঝে বোতল জাত করে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিয়াম আহমেদ রিফাত, জিহাদ,বাধন,সীমান্ত তালুকদার ,মুনসিফ মোস্তাকিম,লিমন আহমেদ সায়েম, সাজেদুল রানা বিপুল, রুহুল আমীন প্রমুখসহ এসএসসি ২০২৪ ব্যাচের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সাধারণ মানুষদের সাথে কথা বললে তারা বলেন, গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। সেই মুহূর্তে শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সমাজিক সকল সংগঠন ও সামর্থ্যবানরা যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছুই করা সম্ভব। এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী রুহুল আমিন জানায়, অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠান্ডা পানি আর শরবত বিতরণ করে মানুষকে একটি স্বস্তি দেয়া চেষ্টা করছি। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের নারী-পুরুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। পথচারী, ভ্যান-ইজিবাইক চালকরা শরবত খেয়ে স্বস্তি পেয়েছে, আর এতেই আমাদের তৃপ্তি। এভাবে আমরা মানুষের পাশে থাকতে চাই। আরেক শিক্ষার্থী বলেন, ‘অসহ্য এই গরমে মানুষকে স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। অনেকেই আছে যারা চাইলেও এই গরমে বিশুদ্ধ পানি, শরবত কিনে খেতে পারেন না। এছাড়া শ্রমজীবী মানুষ গরমে অস্বস্তিতে রয়েছেন। পথচারী, রিকশা, ইজিবাইক, ভ্যানচালক, খেটে খাওয়া শ্রমজীবীসহ প্রায় ৫০০ মানুষের মাঝে শরবতসহ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!