ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ায় হত্যার হুমকি


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৫-৫-২০২৪ বিকাল ৫:৫৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাজিরগাঁও এলাকায় মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ায় হুমায়ন কবির নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি প্রদান করেন গাজী সাইফুল ইসলাম শাহিন (৪৫) গাজী হিমেল আহাম্মেদ দীপ (২০) ও গাজী জসিম উদ্দিন (৫০) নামে একই পরিবারের তিন মাদক কারবারী। এঘটনায় ব্যবসায়ী হুমায়ন কবির বাদী হয়ে একই পরিবারের তিন মাদক কারবারীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার কাজিরগাঁও এলাকায় গাজী সাইফুল ইসলাম শাহিনের সহযোগিতায় তার বড় ভাই জসিম উদ্দিন নিজ এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। যার ফলে কাজিরগাঁও এলাকার স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও উঠতি বয়সের তরুন, যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছেন। এলাকার যুব সমাজকে ধবংশের হাত থেকে রক্ষা করার জন্য তাদের মাদক ব্যবসায় বাধাঁ প্রদান করেন ব্যবসায়ী হুমায়ন কবির। এতে ক্ষিপ্ত হয়ে একই পরিবারের তিন মাদক কারবারী তাদের বাড়ির সামনে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে প্রকাশ্যে হত্যা ও তার পরিবারের নানাবিদ ক্ষতি করার হুমকি প্রদান করে তিন মাদক কারবারী। মাদক ব্যবসায়ী গাজী সাইফুল ইসলাম শাহিন ও তার বড় ভাই গাজী জসিম উদ্দিন কাজিরগাঁও এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। গাজী হিমেল আহাম্মেদ দীপ মাদক ব্যবসায়ী গাজী সাইফুল ইসলাম শাহিনের ছেলে। এঘটনায় ব্যবসায়ী হুমায়ন কবির ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, হুমায়ন কবির নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি প্রদান করায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।   

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান