বিশ্বকাপে পাকিস্তানি উগ্রবাদীদের সন্ত্রাসী হামলার হুমকি
চলছে বিশ্বকাপ আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি। দলগুলো এরইমাঝে নিজেদের স্কোয়াড পাঠিয়েছে আইসিসির দরবারে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো দলগুলো নিজেদের স্কোয়াড প্রকাশ করেছে। বাংলাদেশ এবং পাকিস্তান স্কোয়াড প্রকাশ না করলেও কারা থাকবে বিশ্বকাপের দলে সেই আভাসও দিয়ে ফেলেছে।
বিশ্বকাপ উপলক্ষ্যে সারাবিশ্ব যখন ক্রিকেট নিয়ে চিন্তায় মগ্ন, তখনই ক্রিকেটের এই উৎসবে জঙ্গি হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের উগ্রবাদী সংস্থা ‘প্রো-ইসলামিক স্টেট (দাইশ) এই হুমকি দিয়েছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে যে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমন হুমকির কথা প্রকাশ্যে এনেছে।
প্রতিবেদনে জানা যায়, প্রো-ইসলামিক স্টেট নামের এই সংস্থাটি নিজস্ব গণমাধ্যম "নাশির পাকিস্তান"এ হামলার হুমকিসংক্রান্ত এই খবর প্রচার করেছে। ডেইলি এক্সপ্রেসের খবর অনুযায়ী, নাশির পাকিস্তান মূলত ইসলামিক স্টেটেরই প্রপাগান্ডামূলক এক চ্যানেল।
নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে যে, ‘ইসলামিক স্টেট (আইএস)পন্থী গণমাধ্যমগুলো খেলাধুলার ইভেন্টগুলির বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দেওয়ার প্রচারণা শুরু করেছে। যার মধ্যে আফগানিস্তান-পাকিস্তান শাখা, আইএসখোরাসান (আইএস-কে) থেকে ভিডিও বার্তা রয়েছে। তারা অসংখ্য দেশে হামলার কথা তুলে ধরেছে এবং আহ্বান জানিয়েছে৷’
ডেইলি এক্সপ্রেস জানায়, প্রো-ইসলামিক স্টেট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করছে। খেলার মাঠে বিভিন্ন সময়ে যে সব নাশকতার ঘটনা ঘটেছে, সেগুলিই যুক্ত করা হয়েছে এই ভিডিওতে। এর মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের তাদের লড়াইয়ে যুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছে এই জঙ্গি সংগঠন।
ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার দায়িত্ব তাদের। নিজেদের সেই কাজ তারা করবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, ‘আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ হবে সেখানে ও টিম হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানিয়ে দিতে চাই, যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।’
‘আমরা সমস্ত স্টেকহোল্ডারদের আশ্বস্ত করতে চাই যে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার এবং আমাদের কাছে শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে’– গ্রেভস যোগ করেন।
এমএসএম / এমএসএম
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট