ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ আহত- ১০,আটক ২


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ২:৮

কলাপাড়া উপজেলার কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে নারী শিশু সহ  আহত হয়েছেন কমপক্ষে ১০ জন । এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ মে) রাত ১০টায় উপজেলার কুয়াকাটার তুলাতুলি বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হানিফ খান গংদের সঙ্গে তুলাতলী এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ আকন গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। রোববার ওই এলাকায় জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।

আহতরা  হলেন মোশাররফ আকন (৪৭), আমির আকন (৪৪), হাসান আকন (১৮), জাহিন আকন (২৪), সুমি বেগম (৩৫), চানবরু বিবি (৬৭), হ্যাপি বেগম (৪০)। আর গুরুতর জখম নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহিদুল ইসলাম খান (২৫), মনিরুল ইসলাম খান (৩২), আবুল বাশার (২৫), সালমান (২৩)।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া জিজ্ঞাসাবাদ করতে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’