চন্দনাইশে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন এর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ করে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে এবং সে অভিযোগ পত্র চন্দনাইশ পৌরসভাস্থ বিভিন্ন জায়গায় দেয়ালে লাগিয়ে জনসাধারণের মাঝে সচেতনতার সৃষ্টি করেন মো.ইউনুচ নামে এক ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায় যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন সাথে বিভিন্ন কাজ কর্মে পরিচয়ের সুবাধে চন্দনাইশ পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা এলাকার স্থানীয় মৃত আলী আহমদের ছেলে মো.ইউনুচের সু-সম্পর্ক গড়ে ওঠে। সে সুবাদে বিগত ২০২৩ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিনা প্রশিক্ষনে ১০জনকে এক লক্ষ টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদান করবে মর্মে জানান ছালেহ উদ্দিন। পরে সে সাটিফিকেট বাবদ ইউনুচের কাছ থেকে ছালেহ উদ্দিন ৭০হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরও কোন সার্টিফিকেট দিতে না পারায় ভুক্তভোগী ইউনুচ যুব ভবন মতিঝিল আবাসিক এলাকা মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন মর্মে যুব কর্মকর্তার ছবি সম্বলিত লিপলেট পৌরসভাস্থ সকল সরকারী দপ্তরের সামনে ও বিভিন্ন দেয়ালে লাগানো হয়েছে।এ বিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপরগতা প্রকাশ করেন এবং বলেন এই বিষয়ে আমাকে বলে কোন লাভ নাই। আমি এইসব জানি এবং দেখেছি। এইসব মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন যারা যুব উন্নয়ন কতৃক কম্পিউটার প্রশিক্ষণ করার সুযোগ পাই নাই তারাই মূলত এইসব কাজ করেছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত