ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করেছে ছাত্রলীগে


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ৩:৫৮
গাইবান্ধায় স্বাধীন ফিলিস্তিনি রাস্ট্র প্রতিষ্ঠায় সংহতি এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পতাকা নিয়ে পদযাত্রা মিছিল বের করেছে ছাত্রলীগ। 
 
সোমবার ৬ মে দুপুর ১২টায় গাইবান্ধা সরকারি কলেজ চত্বর থেকে গাইবান্ধা সরকারি করেজ ছাত্রলীগের আয়োজনে এই পতাকা মিছিল ও পদযাত্রা বের হয়।
এদিকে, মিছিলের শুরুতে ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রায়হান সরকার, গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন ,
সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম বিশাল। অন্যদের মধ্যে  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওয়ারেছ সরকার প্রমূখ। 
 
বক্তারা বলেন, সারা দুনিয়ার শান্তিকারী মানুষ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। যেমনটি আমাদের মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন দিয়েছেন। সুতরাং আমরা শান্তি এবং মানবতার পক্ষে কাজ করবো। তাই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে একযোগে স্বাধীন ফিলিস্তিনি রাস্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ এবং সেই দেশের পতাকা নিয়ে পদযাত্রা করছে।
 
অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ন্যায্যতা-ন্যায়-মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী, শিক্ষকসহ নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে গাইবান্ধা সরকারি কলেজ।
 
পরে পতাকা মিছিল পথযাত্রা কলেজ চত্তর প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে,ছাত্র-শিক্ষক সহ  বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ  ছাড়াও বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান