ইস্টার প্রার্থনার মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা
ইউক্রেনে অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার উৎসব চলাকালীন ড্রোন হামলা করেছে রাশিয়া। গতকাল রবিবার দেশের পূর্বাঞ্চলে এই হামলায় ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রবিবার হামলার পর নতুন সাফল্যের দাবি রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের ওখেরেটিন গ্রাম দখল করেছে, যা বেশ কিছু দিন ধরে তাদের লক্ষ্যবস্তু ছিল।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে থাকা ড্রোন ফুটেজে দেখা গেছে, গ্রামটি যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত, এবং কোন ভবনই লড়াইয়ের হাত থেকে রেহায় পায়নি। রাস্তায় কোন লোক দেখা ছিল না।
ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া ২৪টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ২৩টি ভূপাতিত করা হয়েছে।
খারকিভ অঞ্চলের গভর্নর জানান, শিশুসহ ছয়জন ওই ড্রোন হামলায় আহত হয়েছে। অন্যদিকে খারখিভ শহরে বিমান হামলায় আরও ১০জন আহত হয়। তিনি বলেনম শহরের ওপর যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।
Israt / Israt
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট