ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজা যুদ্ধের অবসান নিয়ে যা বললেন নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ৪:৩৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসান নিয়ে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, এখনই গাজা যুদ্ধের অবসান ঘটালে ক্ষমতায় থাকবে হামাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরাল করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

নেতানিয়াহু গাজায় আটক বন্দিদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এখন যুদ্ধ বন্ধ করা হলে তা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ক্ষমতায় রাখবে এবং তারা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে।

নেতানিয়াহু আরও বলেন, হামাসের হাতে এখনও আটক থাকা বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েল বরং গাজায় চলমান যুদ্ধে বিরতি দিতে ইচ্ছুক।

নেতানিয়াহু দাবি করেন, ‘কিন্তু ইসরায়েল যখন সদিচ্ছা দেখিয়েছে, হামাস তখন তার কঠোর অবস্থানেই রয়ে গেছে।‘

যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের অবস্থান হচ্ছে, স্থায়ী যুদ্ধবিরতি। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, পুরোপুরি যুদ্ধ বন্ধ না হলে তারা কোনো চুক্তিতে যাবে না।

নেতানিয়াহুর দাবি, দাবি, ‘ইসরায়েল এটা মেনে নিতে পারে না। আর তেমনটি হলে হামাস বারবার গণহত্যা, ধর্ষণ এবং অপহরণের প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হবে।’

 

Israt / Israt

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র