দিল্লির পর এবার আহমেদাবাদের ৩ স্কুলে বোমার হুমকি
ভারতের আহমেদাবাদের তিন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে এই হুমকি দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়।
আহমেদাবাদের উপপুলিশ কমিশনার বলেন, ৫-৬টা স্কুলে হুমকি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই।
এর আগে ১ মে দিল্লির ১৩১টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই হুমকিকে ভুয়া বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছিল, দিল্লি পুলিশ ও নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
Israt / Israt
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট
মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান
Link Copied