ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৭-৫-২০২৪ রাত ১২:৫

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালেহা বেগম পলির প্রার্থীতা আপিল বিভাগ থেকে বৈধ হওয়ায় সব পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সোমবার এক ঘোষণায় নির্বাচন স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের নির্বাচন পরিচালনা ২-এর উপসচিব মো. আতিয়ার রহমানের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় জানানো হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী ৮ মে নাঙ্গালকোট উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা। কিন্তু এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই অবৈধ হওয়ায় তিনি আপিল করেন। পরে আপিল বিভাগ সোমবার (৬ মে) প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করায় সব পদের নির্বাচন স্থগিত করা হলো। ঘোষণায় আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

কুমিল্লা জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, নির্বাচন স্থগিত করা হয়েছে। পুনরায় কবে নির্বাচন হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।

উল্লেখ- নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালেহা বেগম পলি উপজেলা রায়কোট উত্তর ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার হওয়ায় তার প্রার্থীতা বাতিল করে জেলা নির্বাচন কমিশন। পরে তিনি আপিল করলে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে হাইকোর্ট।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত