ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাজবন্দিদের মুক্তির নির্দেশ তালেবানের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১০:৫৪

রাজবন্দিদের মুক্তির দেয়ার আদেশ দিয়েছেন তালেবান প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা। পাকিস্তান ভিত্তিক সংগঠন তেহরিক-ই-ইসলাম পাকিস্তানের (টিটিপি) কয়েকজন সদস্যকে মুক্তি দেওয়ার পরপরই তালেবানের তরফ থেকে এই আদেশ দেয়া হলো।

এর আগে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছিল। তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেন। ক্ষমতা দখলের পর মঙ্গলবার সদ্য ক্ষমতাচ্যুত আফগান সরকারের সব কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তালেবান।

এদিকে আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি সপরিবারে সংযুক্ত আরক আমিরাতে আশ্রয় গ্রহণ করেছেন বলে জানা গেছে। মানবিকতার খাতিয়ে গনিকে সপরিবারে আশ্রয় দেওয়া হয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে।

অন্যদিকে, তালেবান ক্ষমতা দখলের পরদিনই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি চালানো হয়েছে। তালেবান যোদ্ধাদের চালানো এই গুলিতে অন্তত তিনজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

তালেবান নতুন ঘোষিত ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের জন্য এখন পর্যন্ত যে পতাকাটি ব্যবহার করছে তাতে সাদার ওপর কালো হরফে কালেমা শাহাদাত লেখা আছে।বিক্ষোভকারীরা কালো, লাল এবং সবুজের যে তিন রঙা পতাকা আজ মিছিলে ব্যবহার করেছে সেটি ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্ব করে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে ভবিষ্যতে দেশটির জাতীয় পতাকা কোনটি হবে তা নিয়ে এখন আলোচনা চলছে। নতুন সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে, নিজেদের রক্ষণশীল মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে তালেবান। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি নারী চাকরিজীবীদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। হানাফি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।

জামান / জামান

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি