ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন : আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১১:০

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আর আফগানিস্তানের কোনও কর্মকর্তা বলে স্বীকার করে না।

তিনি বুধবার আফগান পরিস্থিতি সম্পর্কে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
গত ১৫ আগস্ট (রবিবার) তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।

এরপর সাবেক আফগান প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় দাবি করেন, তালেবান তাকে হত্যা করতে চেয়েছিল বলে তিনি দেশত্যাগ করেছেন। তালেবান প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে গনির সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন আশরাফ গনি।

বুধবারের বক্তব্যে শেরম্যান আরও বলেন, আফগান জনগণের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও তালেবান লোকজনকে দেশত্যাগের উদ্দেশ্যে বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার (২০ আগস্ট) থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে নিজের কনস্যুলেট কর্মীর সংখ্যা দ্বিগুণ করবে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮