ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় বজ্রপাতে ২১ শিক্ষার্থী আহত, ১২ জন হাসপাতালে ভর্তি


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১২:৪৯

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে একই মাদরাসার ২১ জন ছাত্র আহত হয়েছেন আহতদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ মে) সন্ধ্যায় বজ্রপাতে উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা আহত হন। তারা সকলেই ওই মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

মাদরাসাটির শিক্ষক মো. হুসাইন জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাত হয়। এতে মাদরাসার ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ ও বায়েজিদ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মাদ্রাসার ২১ শিক্ষার্থী আহত হয়েছেন, ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেওয়া হয়েছে, বাকিরা ভর্তি রয়েছে। আহতরা সকলেই বর্তমানে শঙ্কামুক্ত।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’