ভোট গ্রহণে ব্যাপক নিরাপত্তা জোরদার কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জামাদি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮মে (বুধবার)। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে দুই উপজেলা থেকে ভোট গ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া কঠোর নিরাপত্তার মাধ্যমে বুধবার ভোরে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌছে দেয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্ততি নেয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ।
এই ২উপজেলার মোট ভোটার সংখ্যা ৩লাখ ৬৭হাজার ৭৫২ জন। এরমধ্যে নারী ১লাখ ৮৪হাজার ১২৭ এবং পুরুষ ভোটার ১লাখ ৮৩হাজার ৬২৪জন। ১৬৩টি কেন্দ্র এবং ৯৭৬টি ভোট কক্ষে তারা ভোট প্রদান করবেন।
এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন ১১৩৯ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার। থাকবেন ১৯৫২জন পোলিং এজেন্ট। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ৬প্লাটুন বিজিবি,র্যাবের ৪টি মোবাইল টিম, পুলিশ ও আনসার । এছাড়াও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৭জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২জন দায়িত্ব পালন করবেন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এক টানা ভোট গ্রহন চলবে।
সট: মো.আব্দুল মোত্তালিব, রিটার্নিং অফিসার (সাঘাটা- ফুলছড়ি) ও জেলা নির্বাচন অফিসার, গাইবান্ধা ।
এমএসএম / এমএসএম
ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খালিয়াজুরীর জনজীবন, এমপির হস্তক্ষেপ কামনা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
দাউদকান্দিতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
রাজারহাটে রহস্যময় আরবি লেখা সংবলিত সাদা-কালো পতাকা
শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ
বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটল বিএসএফ
চাকরি হারানোর শঙ্কায় বাগেরহাট হাসপাতালের ৬৬ আউটসোর্সিং কর্মী, জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
লাকসামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন
কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখ শিশু
চন্দনাইশে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন,পাবেন ৩৭ হাজার ৪৭২ জন শিশু
লাকসাম গভীর রাতে ফতেপুর-চিলোনিয়া খাল জবরদখল
গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব