ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৩:২৭

নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। 

বুধবার ৮ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা। চেয়ারম্যান পদে ভোট না থাকায় নিরুত্তাপ। ভোটের প্রতি তেমন আগ্রহ নাই ভোটারদের।

ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৩ জন ও মহিলা ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে হান্নান আহমেদ হাসান (চশমা), আনিসুর রহমান লিখন (বাল্ব), সজিব ইসলাম জুয়েল (তালা), ভাইস চেয়ারম্যান (মহিলা) শামিমা হক রোজি (পদ্মফুল), খাদিজা খাতুন (ফুটবল), আন্জুমান (হাঁস)।

সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলায় মোট ভোটার ৩১২,৫৭০ জন। পুরুষ ভোটার ১৫৭,৭১৯ জন, মহিলা ভোটার ১৫৪,৮৪৯ জন। মোট ১৩৩ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথ সংখ্যা ৮১০ টি। 

উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান জানান, সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। স্ব স্ব কেন্দ্রে মালামাল প্রেরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। ১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক